1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)- এর আওতায় অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৩১ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস : বিশেষ প্রতিনিধি: “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে ধারন করে টাঙ্গাইলের কালিহাতীতে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)- এর আওতায় অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস’।

শনিবার (২৪ মে) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, টাঙ্গাইল খামারবাড়ীর উপ-পরিচালক মোঃ আশেক পারভেজ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন। সঞ্চালকের দায়িত্বে ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুন নাঈম। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার দুলাল উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা শহিদুল ইসলাম এবং উপ-সহকারী কৃষি অফিসার মোঃ রবিউল আলম।

কংগ্রেসে পুষ্টি, টেকসই কৃষি, উদ্যোক্তা উন্নয়ন এবং গ্রামীণ এলাকার আর্থ-সামাজিক অগ্রগতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুল ফেরদৌস, স্থানীয় কৃষক প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংগঠনের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com