1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বীরগঞ্জে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৫২৬ বার দেখা হয়েছে

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধ দিনাজপুরের বীরগঞ্জে কৃষক পর্যায়ে ধানের পুষ্টি উপাদান সরবরাহ ও রোগ দমনে ট্রাইকো-কম্পোস্ট এবং ব্রি উদ্ভাবিত প্রযুক্তি জনপ্রিয়করণে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মে) বেলা ১১ টায় উপজেলার সুজালপুর ইউনিয়নের বর্ষা গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায়
গাজীপুর ব্রি উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের বাস্তবায়নে পার্টনার প্রকল্পের অর্থায়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর ব্রি উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান ও সিএসও ড. কাজী শিরীন আখতার জাহান, এসএমও ড. মোঃ রেজওয়ান ভূইয়া, পিএসও ড. মোঃ শাখায়াত হোসেন এবং বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম। এর পরে বর্ষা বাজারে ধানের সমন্বিত রোগ দমন ব্যবস্থাপনা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।ট্রাইকো-কম্পোষ্ট এবং ব্রি উদ্ভাবিত প্রযুক্তি উদ্ভাবক, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. কাজী শিরীন আখতার জাহান জানান, এই সার ব্যবহারে ধান আবাদে শতকরা প্রায় ৫০ ভাগ পটাশ সার সাশ্রয় করা সম্ভব। শুধু তাই নয়, এই সার ব্যবহারে ধানের রোগ বালাই কম হয়। ফলশ্রুতিতে ট্রাইকো-কম্পোষ্ট ব্যবহারে
পটাশ সার সাশ্রয় সহ ছত্রাকনাশক এর ব্যবহারও কমবে, যা নিরাপদ খাদ্য ও মাটির স্বাস্থ্য উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। তিনি আরো জানান, ব্রি ধানের ব্লাস্ট দমনে সঠিক সময়ে সঠিক মাত্রায় ট্রাইসাইক্লাজল গুণের ছত্রাকনাশক ব্যবহারের মাধ্যমে সফল ভাবে কৃষক পর্যায়ে ধানের ব্লাস্ট রোগ দমন করতে সক্ষম হয়। উক্ত মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণের মাধ্যমে ট্রাইকো-কম্পোষ্ট সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com