1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ঠাকুরগাঁওয়ের আম্রপালি আম যাচ্ছে যুক্তরাজ্যসহ ইউরোপে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৫৪ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : যুক্তরাজ্যসহ ইউরোপের বাজারে রপ্তানি হচ্ছে ঠাকুরগাঁওয়ের আম্রপালি আম। শনিবার এই আম রপ্তানির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় সদর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে।

আম রপ্তানিকারক কৃষক জেলা শহরের ফকিরপাড়ায় অবস্থিত আমবাগানের অন্যতম মালিক কামরুন নাহার ও দুলাল ইসলাম জানান, উন্নত মানের আম উৎপাদন এ তারা কৃষি বিভাগ থেকে সব ধরনের সহযোগিতা পেয়েছেন। রপ্তানি করতে পেরে তারা আনন্দিত।

কৃষি বিভাগে জানায়, প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার) পোগ্রামের মাধ্যমে উত্তম কৃষি চর্চা অনুসরণ করে ঠাকুরগাঁও সদর উপজেলায় বাস্তবায়িত হয়েছে গ্যাপ এর বিভিন্ন প্রদর্শনী। এই প্রদর্শনীগুলোতে উৎপাদিত হচ্ছে করলা, আম সহ বিভিন্ন সবজি ও ফল।

ইতোমধ্যেই এই প্রোগ্রামের ফসলগুলো বৈশ্বিক বাজার বিশেষত ইউরোপের বিভিন্ন দেশ ও আমেরিকায় রপ্তানি করা হয়েছে যা যথেষ্ট সুনাম অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাও সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলমের তত্বাবধান ও ব্যবস্থাপনায় উপজেলা হতে রোববার দুপুরে আনুষ্ঠানিক ভাবে গ্যাপ ফসল আম (আম্প্রপালি) যুক্তরাজ্যে রপ্তানির উদ্দেশ্যে ট্রাকে তোলা হয়। এই আয়োজন সম্পর্কে অত্র প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ জানান অনেক বিস্তর আকারে গ্যাপ ফসল উৎপাদন করা হচ্ছে যা দেশের খোরপোশ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রুপান্তর করবে এবং দেশের জনগণকে নিরাপদ খাদ্য সরবরাহের বিষয়টি নিশ্চিত করবে।

এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত উপ-পরিচালক আলমগীর কবির, কৃষি সম্প্রসারণ অফিসার মসিউর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার আবু আব্দুল্লাহ আল মুজাহিদ, উপ সহকারি কৃষি কর্মকর্তা সাইফুজ্জমান শাহসহ অন্যরা।
জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com