1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত এমডি’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৫৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নবনিযুক্ত ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী, জোন ও শাখা প্রধানদের সাথে মতবিনিময় করেছেন। ৪ আগস্ট ২০২৫, সোমবার হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান ও মুহাম্মদ সাঈদ উল্লাহ। স্বাগত বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম। এসময় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়ের উইং ও ডিভিশন প্রধান, ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, ১৬টি জোনের জোনপ্রধান, ৪০০টি শাখার ব্যবস্থাপকগণ এবং ২৭১টি উপশাখার ইনচার্জগণ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ ওমর ফারুক খাঁন বলেন, ইসলামী ব্যাংক দেশের বৃহত্তম ব্যাংক এবং সামগ্রিক অর্থনীতির মেরুদন্ড হিসেবে বিবেচিত। দেশের মানুষের অবিরাম আস্থার কারণে এটি সম্ভব হয়েছে। বিগত কয়েক বছরে এ আস্থার কিছু ঘাটতি হলেও নতুন বাংলাদেশে তা ফিরে এসেছে। তিনি বলেন, ইসলামী ব্যাংকের ঐতিহ্য পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি ব্যাংকের সমস্যাগুলো চিহ্নিত করে তা থেকে উত্তরণে সার্বিক প্রচেষ্টা চালাতে কর্মকর্তাদের নির্দেশনা দেন। তিনি ইসলামী ব্যাংককে একটি আধুনিক এবং স্মার্ট ব্যাংক হিসেবে গড়ে তুলতে সততা, আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com