1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

স্কুলছাত্রীকে অজ্ঞান করে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর…

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৭১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে ১১ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চার ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, মোবাইলে ওই ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে বেশ কয়েকদিন ধরেই ওই কিশোরীকে ধর্ষণ করে আসছিলো ওই চার ব্যক্তি।

এ ঘটনায় রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় একটি মামলা দায়ের হয়েছে শ্রীপুর থানায়।

ভুক্তভোগীর পরিবার জানায়, প্রায় ১৫ দিন আগে স্কুল থেকে ফেরার পথে বৃষ্টি থেকে বাঁচতে একটি দোকানে আশ্রয় নেয় ওই কিশোরী। সেখানে অভিযুক্তরা তাকে কোল্ড ড্রিংকসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পান করায়। এরপর তাকে অচেতন অবস্থায় পাশের জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় অভিযুক্তরা ধর্ষণের ভিডিও ধারণ করে। পরে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রায় প্রতিদিনই ওই মেয়েকে ধর্ষণ করে আসছিল তারা। সবশেষ বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে আবারও স্কুল থেকে ফেরার পথে ভুক্তভোগীকে সংঘবদ্ধ ধর্ষণ করে অভিযুক্তরা। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে ওই কিশোরীকে জঙ্গলের পাশে ফেলে পালিয়ে যায় তারা।

এদিকে খোঁজাখুজির এক পর্যায়ে মেয়েটিকে জঙ্গলের পাশে পড়ে থাকতে দেখে বাড়ি নিলে সবকিছু জানাজানি হয়। পরে রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা শ্রীপুর থানায় চারজনকে আসামি করে থানায় মামলা করেন। অভিযুক্তরা হলেন উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ গ্রামের মো. শফিকুল ইসলাম (৩৫), জসিম উদ্দিন (৩০), মো. বাবুল মিয়া (২৫) ও সাব্বির আহমেদ (২০)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে অভিযানে চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com