1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৪১৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলে পুলিশের অভিযান চলাকালে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে। সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকার ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তার নাম আবু সাঈদ রানা। তিনি বন্দর থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যমতে, সল্টগোলা এলাকায় হঠাৎ একটি ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রেপ্তার অভিযানে গেলে এসআই আবু সাঈদ রানার ওপর অতর্কিতে হামলা চালায় সন্ত্রাসী শাকিল। এ সময় এসআই রানাকে উপর্যুপরি কুপিয়ে জখম করা হয়। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে এলাকায় অভিযান চালাচ্ছে। বন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন জানান, “কালকের ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে একটু পরে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে। পরে বিস্তারিত জানানো হবে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com