1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

প্রবাসী ট্রাইবুনাল গঠনের আহবান এডভোকেট মনজিল মোরশেদের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ দ্রুত সময়ের মধ্যে প্রবাসীদের যেকোন সমস্যা সমাধানে প্রবাসী ট্রাইবুনাল গঠনের আহবান জানিয়েছেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) কেন্দ্রীয় প্রেসিডেন্ড এডভোকেট মনজিল মোরসেদ। তিনি বলেন, হাজার হাজার প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন এবং দেশের জন্য রেমিডেন্স পাঠান বা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছেন। কিন্তু ওই প্রবাসীদের দেশ ভ্রমন কালে বিমানবন্দরসহ সহ বিভিন্ন জায়গায় নানা ধরনের হয়রানির স্বীকার হন। কিন্তু যথাযথ ও কার্যকরি প্রতিকার থেকে তারা বঞ্চিত হচ্ছেন।খবর আইবিএননিউজ।

এইচআরপিবির সুইডেন শাখার উদোগ্যে আয়োজিত সেমিনার ও মত বিনিময় সভায় অংশগ্রহন করে প্রবাসী ট্রাইবুনাল গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
গত বুধবার ,১০ সেপ্টেম্বর,সন্ধ্যা ৬ টায় সুইডেনের স্টকহোমে কিস্তা ট্রাফ কনফারেন্স হলে বাংলাদেশী প্রবাসীদের এক সেমিনার ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ এইচআরপিবির প্রেসিডেন্ট এডভোকেট মনজিল মোরসেদ। সভায় সভাপতিত্ব করেন এইচআরপিবি সুইডেন শাখার সভাপতি গোলাম রাব্বানী। সভা পরিচালনা করেন ফখরুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মহিবুল খান।
এডভোকেট মনজিল মোরশেদ বলেন, এমনকি দেশে তাদের জমি, সম্পদ, অনেক সময় কিছু কুচক্র মহল জোর করে বা প্রতারনা মূলকভাবে দখল করে নেয় তা উদ্ধার করতে দীর্ঘ আইনি জটিলতায় প্রবাসীদের পরতে হয়। যেহেতু তারা স্বল্পকালীন সময় বাংলাদেশে আসেন সে কারনে আইনি প্রক্রিয়ায় দীর্ঘায়িত হওয়ার কারনে প্রবাসীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এ কারনে তাদের মাঝে হতাশা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, এ ধরনের সমস্যা থেকে উত্তোলনের জন্য অতিশীঘ্র প্রবাসীদের যেকোন সমস্যা সমাধানে প্রবাসী ট্রাইবুনাল গঠনের আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com