1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

*গৌরবময় ২১ বছরের পথচলায় প্রসিদ্ধ বসুন্ধরা সিটি শপিং মল*

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের প্রধান ও আধুনিক শপিং ডেস্টিনেশন বসুন্ধরা সিটি শপিং মল। শনিবার ৪ অক্টোবর এই শপিংমলের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লেভেল – ১ এর অ্যাট্রিয়ামে সকাল ১০ টায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে দিনটির শুভ সূচনা করা হয় । এরপর দিনব্যাপী বিভিন্ন বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে।

বসুন্ধরা গ্রুপের ডিএমডি ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা বলেন, “আজ আমরা একত্রিত হয়েছি বসুন্ধরা সিটি শপিং মলের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য এবং আপনাদের সবাইকে স্বাগত জানাতে পারা আমার জন্য অত্যন্ত গৌরবের বিষয়। বসুন্ধরা সিটি শপিং মল আমাদের মাঝে এসেছে একজন স্বপ্নদ্রষ্টা, উদ্ভাবক ও পথপ্রদর্শকের দৃষ্টিভঙ্গি থেকে – যিনি বাংলাদেশের প্রথম আধুনিক শপিং মল গড়ার ধারণা বাস্তবায়ন করেছেন। তিনি আর কেউ নন, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহান। বসুন্ধরা সিটি আজ শুধুমাত্র একটি শপিং মল নয়, এটি এমন একটি জায়গা যেখানে পরিবার, বন্ধু-বান্ধব ও দর্শনার্থীরা কোয়ালিটি টাইম উপভোগ করতে আসে। আমাদের লক্ষ্য হচ্ছে এই অভিজ্ঞতাকে আরও স্মরণীয় ও আনন্দময় করা।”

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দর্শকদের জন্য আয়োজন করা হয় ফ্ল্যাশ মব, ফ্যাশন ফেস্ট এবং কনসার্ট এর, যা উপস্থিত সকলকে মুগ্ধ করেছে। অনুষ্ঠানে বিশেষভাবে মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেন জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান এবং দেবশ্রী অন্তরা, যারা দর্শকদের গান ও সঙ্গীতের জাদুতে মুগ্ধ করেন এবং অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন।

এছাড়াও অংশগ্রহণকারী ব্র্যান্ড ক্লাব হাউস, ফ্রীল্যান্ড, বে, তুরাগ একটিভ, ইরানি বোরকা বাজার– এ আয়োজনে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
বসুন্ধরা সিটি শপিং মল তাদের গ্রাহক, অংশীদার এবং কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় একুশ বছরের সাফল্যের যাত্রা উদযাপন করেছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাই একসাথে এই গৌরবময় যাত্রার আনন্দ ভাগাভাগি করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com