1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

নিহত আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়াকে মেট্রোরেলে চাকরি দেওয়ার কথা জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২০৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: সম্প্রতি মেট্রোরেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়াকে মেট্রোরেলে চাকরি দেওয়ার কথা জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে কোন পদে চাকরি পাবে, সে বিষয় নির্ধারিত নয়। তার শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করে এ পদ নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব থাকা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএমটিসিএল সূত্র জানায়, বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়াকে মেট্রোরেলে চাকরি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র দেখে পদ নির্ধারণ করা হবে।

গত ২৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে আবুল কালাম আজাদ (৩৫) ফার্মগেট মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে মাথায় লেগে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন।

ঘটনার পর নিহত আজাদের স্ত্রী আইরিন পিয়া বাদী হয়ে সেদিন রাতেই রাজধানীর তেজগাঁও থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনার পর সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com