1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

*উৎসবমুখর আয়োজনে শীতকে স্বাগত জানাতে আইএসডি’র উইন্টার ফেয়ার*

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : শীতের আবহকে সামনে রেখে শীতকালীন মেলার আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)। আইএসডি’র বার্ষিক এ আয়োজন, ‘উইন্টার ফেয়ার,’ রাজধানীর বসুন্ধরায় স্কুলটির ক্যাম্পাসে আগামী ২৯ নভেম্বর (শনিবার), বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। উৎসবের আমেজ ও ঐক্যবদ্ধ থাকার চেতনা নিয়ে মেলায় থাকবে বিনোদনমূলক বিভিন্ন কার্যক্রম।
মেলায় আয়োজন করা হবে মনোমুগ্ধকর নানা পরিবেশনা, থাকবে বিভিন্ন স্টল ও সব বয়সের মানুষের জন্য বিনোদনের ব্যবস্থা। মেলার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। মেলাটি সবার জন্য উন্মুক্ত এবং টিকিট মেলার দিনে স্কুলের প্রধান গেট থেকে কেনা যাবে। মেলার প্রধান আকর্ষণের মধ্যে থাকবে আইএসডি শিক্ষার্থীদের লাইভ পারফরমেন্স এবং ব্ল্যাক জ্যাং ও তার ব্যান্ডের পরিবেশনা।
এ আয়োজন নিয়ে আইএসডি’র ডিরেক্টর স্টিভ ক্যাল্যান্ড-স্কোবল বলেন, “উইন্টার ফেয়ার আমাদের স্কুলের অন্যতম বার্ষিক আয়োজন। এ আয়োজন আইএসডি’র সৃষ্টিশীলতা, সহমর্মিতা ও আন্তরিকতার প্রতিফলন। প্রাণবন্ত এ আয়োজনে সবাই স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন; তারা একসাথে হয়ে সারাদিন গান ও বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম উপভোগ করেন এবং উৎসবমুখর পরিবেশে শীত আমেজ উদযাপন করেন। এ আয়োজনকে সত্যিকার অর্থেই বিশেষ করে তুলতে ‘উইন্টার ফেয়ার’ -এ আসার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাই।”
উইন্টার ফেয়ার আয়োজনে স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে কমার্শিয়াল ব্যাংক (টাইটেল স্পনসর), ইউনাইটেড হেলথকেয়ার ও বসুন্ধরা টিস্যু (গোল্ড স্পনসর), বঙ্গস, লং বিচ হোটেল কক্সবাজার ও বক্সলাইট (সিলভার স্পনসর) এবং হাইপার প্লেগ্রাউন্ডস (অ্যাক্টিভিটি পার্টনার)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com