1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

সিলেটে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২০১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ নভেম্বর রবিবার বাদ এশা হযরত শাহজালাল (রহ:) মাজার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও নেক হায়াত কামনা করে হযরত শাহজালাল (রহ:) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করছেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
যুক্তরাজ্য বিএনপি’র অন্যতম উপদেষ্টা ও মিডলসেক্স বিএনপি’র সভাপতি দানবীর আলহাজ্ব বশির আহমদ এর পক্ষ থেকে এ মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। দানবীর আলহাজ্ব বশির আহমদ আশাবাদ ব্যক্ত করে বলেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। দেশবাসীর দোয়া ও ভালোবাসায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া অচিরেই সুস্থ হয়ে দেশের নেতৃত্ব দিতে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
দোয়া মাহফিল শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনায় জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠিতা সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, একজন মুসলমানের কর্তব্য হলো সকল মুসলমানের সুস্থতা কামনা করা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী এবং দেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের কল্যাণে দীর্ঘ সময় কাজ করেছেন। বর্তমানে তাঁর সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। তিনি দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় সবার প্রতি দোয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com