1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, টানা নিম্ন তাপমাত্রায় জনদুর্ভোগ চরমে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : উত্তরাঞ্চলের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা দিনে দিনে বাড়ছে। টানা কয়েক দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি কয়েকগুণ বেড়ে গেছে। ডিসেম্বরের শুরু থেকেই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের প্রকোপ স্পষ্টভাবে বেড়েছে। ভোরের কনকনে ঠান্ডা ও সারাদিনের শীতল বাতাস জনজীবনকে প্রায় স্থবির করে দিয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগের দিনও তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি, যা মৌসুমের সর্বনিম্ন হিসেবে ধরা হয়। কুয়াশা কিছুটা কমলেও সূর্যের আলোয় তেমন উষ্ণতা মিলছে না।

দিনের তাপমাত্রাও খুব একটা বাড়ছে না। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর আগের দিন ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি। দিন-রাতের তাপমাত্রার এই বড় পার্থক্য শীতের অনুভূতি আরও তীব্র করছে।

সবচেয়ে বেশি ভুগছেন দিনমজুর, নিম্নআয়ের পরিবার, শিশু ও বয়স্করা। রাস্তাঘাট, চায়ের দোকান ও বাড়ির সামনে খড়কুটো জ্বালিয়ে অনেকে ঠান্ডা কাটানোর চেষ্টা করছেন। দিনমজুররা জানাচ্ছেন, ভোরে কাজে বের হওয়াই এখন বড় কষ্টের—হাত-পা জমে আসে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, কয়েক দিন ধরে তাপমাত্রা স্থায়ীভাবে কমে থাকায় সামনে আরও তীব্র শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। ডিসেম্বরের শুরুতেই এমন আবহাওয়া বিরাজ করায় এ শীত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com