1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

অ্যাপভিত্তিক ‘ফরেক্স ট্রেডিং’: শাকিব উদ্দিনের ডিজিটাল ফাঁদে নিঃস্ব হাজারো মানুষ, পাচার হচ্ছে হাজার কোটি টাকা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : অ্যাপভিত্তিক অনলাইন ট্রেডিং বা ‘ফরেক্স ট্রেডিং’-এর নামে দেশে সক্রিয় হয়ে উঠেছে এক ভয়ংকর ডিজিটাল প্রতারক চক্র। ঘরে বসে আয়ের লোভনীয় অফার দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার কোটি টাকা। জুয়া ও প্রতারণার এই মরণফাঁদে পা দিয়ে নিঃস্ব হচ্ছে দেশের অসংখ্য সাধারণ মানুষ। আর দেশজুড়ে ছড়িয়ে পড়া এই বিশাল সিন্ডিকেটের মূল হোতা হিসেবে উঠে এসেছে শাকিব উদ্দিন নামের এক যুবকের নাম।
অনুসন্ধানে জানা যায়, শাকিব উদ্দিন বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। দেশে থাকাকালীন তিনি সাধারণ মানুষের শত শত কোটি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়ে দুবাই পালিয়ে যান। তবে পালিয়ে গিয়েও থামেনি তার অপকর্ম; বরং সেখান থেকেই এখন নিয়ন্ত্রণ করছেন এই ডিজিটাল জুয়ার সাম্রাজ্য। দুবাইয়ে বসে তিনি আগের চেয়েও বেপরোয়া হয়ে উঠেছেন। তার প্রত্যক্ষ মদতে দেশের প্রতিটি জেলায় স্থানীয় এজেন্টদের মাধ্যমে চলছে এই অ্যাপগুলোর প্রকাশ্য মার্কেটিং।
শাকিব উদ্দিনের নিয়োজিত স্থানীয় দালালরা সাধারণ মানুষকে দ্রুত ধনী হওয়ার স্বপ্ন দেখিয়ে বোকা বানাচ্ছে। তাদের প্ররোচনায় অ্যাপে বিনিয়োগ করে মানুষ হারাচ্ছে শেষ সম্বল। আর এই অ্যাপের আড়ালে দেশ থেকে হুন্ডি ও ডিজিটাল মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা। মূলত, দেশের কিছু অসাধু ব্যক্তি শাকিবের সহযোগী হিসেবে কাজ করছে, যারা কমিশন বা লাভের আশায় সাধারণ মানুষকে এই ফাঁদে ফেলছে।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শাকিব উদ্দিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী ও সচেতন মহলের দাবি, এখনই এই চক্রের লাগাম টেনে না ধরলে এবং শাকিব উদ্দিনসহ তার দেশীয় দোসরদের আইনের আওতায় না আনলে দেশের অর্থনীতি বড় ধরণের হুমকির মুখে পড়বে এবং আরও হাজারো মানুষ পথে বসবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com