1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

দিনাজপুরের বীরগঞ্জে হিন্দু কৃষকের ১২একর ধানের পালায় অগ্নিসংযোগ: নিঃস্ব দুই পরিবার।

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধ :দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ০৫ নং সুজালপুর ইউনিয়ন পরিষদের মহুগাঁও গ্রামের সাহা পাড়া এলাকায় দুর্বৃত্তদের দেয়া আগুনে শ্রী মহেন্দ্র নাথ রায় ও তাঁর ভাতিজা পলাশ চন্দ্র রায়ের প্রায় ১২একর জমির চিনিগুড়া ধানের টাইলে (ধানের পালা) সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে কৃষকের সারা বছরের পরিশ্রম ও স্বপ্ন এক মুহূর্তেই ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার সময় একদল অজ্ঞাত দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ ঘটায়। আগুনের লেলিহান শিখা দেখে গ্রামবাসী ছুটে এলেও মুহূর্তের মধ্যেই চিনিগুড়া ধানের বিশাল স্তূপটি পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগী পরিবারগুলো জানিয়েছে, ১২একর জমির এই ফলন তাদের সারা বছরের আয়ের একমাত্র অবলম্বন ছিল।

কান্নায় ভেঙে পড়ে কৃষক মহেন্দ্র নাথ রায় বলেন, “আমরা অনেক কষ্টে এই ফসল ফলিয়েছিলাম। কারোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তবুও কেন আমাদের এভাবে পথে বসানো হলো? এখন আমরা পরিবার নিয়ে খাবো কী?” পলাশ চন্দ্র রায় এই ঘটনাকে সুপরিকল্পিত হামলা হিসেবে অভিহিত করেছেন।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। তারা বলেন, এ ঘটনার পর আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে প্রকৃত দোষীদের শনাক্ত এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com