1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

খাগড়াছড়ি: দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার, ত্রয়োদশ সংসদ নির্বাচনে জোট রাজনীতিতে নতুন দিক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৫৫ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ঘিরে খাগড়াছড়ির ২৯৮ নং আসনে দুই প্রার্থী আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রার্থী হলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী।

স্থানীয় রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, এই মনোনয়ন প্রত্যাহারের মাধ্যমে খাগড়াছড়ি আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ খেলাফত মজলিস ১০ দলীয় জোটের শরিক হওয়ায় খাগড়াছড়ি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দলের শৃঙ্খলা ও জোটগত ঐক্য রক্ষার অংশ হিসেবে মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী তার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।

মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের ভূইয়া পাড়ার বাসিন্দা। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং আসন থেকে খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

দুই প্রার্থীর আবেদনই জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নিকট আনুষ্ঠানিকভাবে দাখিল করা হয়েছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমাও মনোনয়ন প্রত্যাহার করেছেন।

এর আগে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপিসহ ১৬ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন। এনপিপি ছাড়া মোট ১৫ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, যাদের মধ্যে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে ১৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। আজ বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত এই দুই প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, এই ধারা খাগড়াছড়িতে জোটভিত্তিক রাজনীতিকে নতুন মাত্রা দেবে এবং আসনটি জোটভিত্তিক সমঝোতার মাধ্যমে লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com