1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ফেঞ্চুগঞ্জে সালিশ বৈঠকে পরিকল্পিত হামলা: শ্বাসনালী কেটে হত্যার চেষ্টা, এলাকায় উত্তেজনা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৩ বার দেখা হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্রিশ গ্রামে একটি সালিশ বৈঠককে কেন্দ্র করে পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন মৃত হাজী জালাল মিয়ার ছেলে বিটিম আয়মন।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামে একটি সালিশ বৈঠক চলছিল। এ সময় অন্য একটি বিষয় নিয়ে বিটিম আয়মনের ফুফাতো ভাইয়ের সঙ্গে প্রতিপক্ষের সামান্য বাকবিতণ্ডা হয়। তবে ওই ঘটনায় বিটিম আয়মন উপস্থিত ছিলেন না।
পরে সালিশের বিষয়টি শুনে তিনি ঘটনাস্থলে আসেন। অভিযোগ রয়েছে, তাকে দেখামাত্র পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় পুতুল মিয়া, আজমত মিয়া এবং পুতুল মিয়ার ছেলে রুমন ও রুবেল।
হামলার এক পর্যায়ে রুমন ধারালো অস্ত্র দিয়ে বিটিম আয়মনের গলায় আঘাত করলে তার শ্বাসনালী কেটে যায়। একই সময়ে রুবেল মিয়া লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে গুরুতর আহত করে। উপস্থিত হামলাকারীরা সম্মিলিতভাবে তাকে প্রাণে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে।
এছাড়াও অভিযোগ রয়েছে, পাশের গ্রাম থেকে ভাড়া করে আনা একদল সন্ত্রাসী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং তারা নাম অজ্ঞাত আরমান মিয়াকেও প্রাণে হত্যার চেষ্টা চালায়।
স্থানীয়দের অভিযোগ, হামলায় জড়িত রুবেল মিয়ার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার কথাও এলাকায় প্রচলিত রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
গুরুতর আহত বিটিম আয়মনকে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার গলায় জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com