1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে যখন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ চলছে, ঠিক সেই সময় বিদেশের মাটিতে দেশের জন্য গৌরব বয়ে আনলেন বাংলাদেশের তরুণ জুডোকাররা। নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘অষ্টম নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপ’-এ ঈদের দিন জোড়া স্বর্ণসহ মোট তিনটি পদক জিতেছে বাংলাদেশ।
নেপাল জুডো ফেডারেশনের আমন্ত্রণে কাঠমান্ডুর নয়া বাজারে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর ছয় সদস্যের দল। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে তিনটি ভিন্ন ইভেন্টে লড়ে দুটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক নিজেদের করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
মেয়েদের অনূর্ধ্ব-১৮ ক্যাডেট ৫৩+ কেজি ওজন শ্রেণিতে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে স্বর্ণপদক জিতেছেন আজিজা আলেয়া লিয়ন। একই দিনে ছেলেদের ক্যাডেট ৬২+ কেজি বিভাগে স্বর্ণপদক জয় করেন উসাচিং মারমা বিজয়। এছাড়া দিনের শেষভাগে রেমি হাসি ব্রোঞ্জ জিতে বাংলাদেশের পদকের ঝুলিকে আরও সমৃদ্ধ করেন।
কাঠমান্ডু থেকে বিকেএসপির সাবেক শিক্ষার্থী ও ময়মনসিংহ জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ এই সাফল্যের খবর নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, স্বাগতিক নেপাল ছাড়াও বাংলাদেশ ও ভুটানের প্রায় ৩০০ প্রতিযোগী এই আন্তর্জাতিক আসরে অংশ নিয়েছেন। ঈদের উৎসবের দিনে বিদেশের মাটিতে বাংলাদেশের এমন সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে। প্রতিযোগিতার তৃতীয় দিনে আগামীকাল বাংলাদেশের আরও দুই জুডোকার পদকের লড়াইয়ে ম্যাটে নামবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com