1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ডা. জুবাইদা রহমান, শিশুস্বাস্থ্য নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৫৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প-এর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার ও বুধবার (২৪ ও ২৫ মার্চ) অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের ৪৫টিরও বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের স্ত্রী অংশ নেন। শিশুদের কল্যাণ ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে উচ্চপর্যায়ের এ সংলাপ আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্মেলনে ডা. জুবাইদা রহমান একজন চিকিৎসক হিসেবে প্রতিটি শিশুর জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
বুধবার স্থানীয় সময় সকালে হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্প অতিথিদের স্বাগত জানান। পরে তার উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন মার্কিন ফার্স্ট লেডি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুল রহমান রুমন জানান, ডা. জুবাইদা রহমান সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের ফার্স্ট লেডিদের সঙ্গেও বৈঠক করেন এবং শিশুদের কল্যাণে একযোগে কাজ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছান।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি বাংলাদেশের শিশুস্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এতে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা আগ্রহ প্রকাশ করে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ জানান।
সম্মেলনের পাশাপাশি অনুষ্ঠিত প্রযুক্তি প্রদর্শনীতে শিশুদের শিক্ষা ও উন্নয়নে উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপন করা হয়। ডা. জুবাইদা রহমান ও তার প্রতিনিধিদল প্রদর্শনীটি পরিদর্শন করেন।
সমাপনী অধিবেশন, গ্রুপ ফটো সেশন ও সংবর্ধনায় অংশগ্রহণের মধ্য দিয়ে এ আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com