1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বিএনএসবি চক্ষু হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি, দোষীদের বিচারের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৬৪ বার দেখা হয়েছে

খুলনা প্রতিনিধি : খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালে মব সৃষ্টি করে ট্রাস্টি বোর্ড ভেঙে দেওয়া এবং বোর্ডের সভাপতি, বিএমএ ও ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. মোহাম্মদ রফিকুল হক বাবলুকে অপদস্ত করার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকরা।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা শাখার ব্যানারে এ কর্মবিরতি পালন করা হয়। এতে হাসপাতালের চিকিৎসকরা সাময়িকভাবে চিকিৎসাসেবা বন্ধ রেখে প্রতিবাদে অংশ নেন।
এ সময় বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একটি স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
চিকিৎসকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ঘটনার সঠিক বিচার না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com