1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ফুলতলায় ঘরে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ।

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৮০ বার দেখা হয়েছে

ফুলতলা (খুলনা) উপজেলা প্রতিনিধি।২রা মে শনিবার ২০২৬ইং খুলনা : গত ৩০শে এপ্রিল বৃহস্পতিবার রাতে ফুলতলা উপজেলার গাড়াখোলা(বকুল তলা) এলাকায় এক নেক্কারজনক শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে জানা যায়,গাড়াখোলা(বকুল তলা) এলাকার জনৈক মুদি দোকানদারের স্ত্রী এক সন্তানের জননী তার নিজের ঘরে বাচ্চা মেয়ে নিয়ে ঘুমিয়ে ছিলেন তখন হঠাৎ ঝড় বৃষ্টি হয় এবং বিদ্যুৎ চলে যায়।রাত্র তখন ১১:০০ বাজে কিন্তু স্বামী বাড়িতে না আসায় দরজার ছিটকিনি না লাগিয়ে ভেতর থেকে সামান্য ঠেকা দিয়ে স্বামীর জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ ঘুমিয়ে পড়েন। তখন সুযোগ বুঝে পাশের বাড়ির প্রতিবেশী মোঃ আনিচুর রহমান (৩২) , পিতা -মোঃ আসলাম মোল্লা গৃহবধূর ঘরে ঢুকে বিছানায় ঘুমন্ত অবস্থায় শরীরের বিভিন্ন স্থানে হাত দিলে ঘুম ভেঙ্গে গৃহবধূর সাথে আসামির ধস্তাধস্তি হয় এবং তার ডাক চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন সহ আশেপাশের লোকজনের সহায়তায় আসামিকে ধৃত করে পুলিশে সোপর্দ করা হয়। পরবর্তীতে ভূক্তভোগীর স্বামী বাদী হয়ে ফুলতলা থানায় মামলা দায়ের করেন। রিপোর্ট লেখা পর্যন্ত ফুলতলা থানা কতৃক উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে আসামিকে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে বিচারের জন্য কোর্টে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com