1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১০৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার : নোয়াখালীর চাটখিল উপজেলায় টিসিবির পণ্য গ্রাহকদের না দিয়ে অবৈধভাবে গুদামজাত করার অপরাধে জসিম উদ্দীন নামে এক ছাত্রলীগ কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার পরকোট ইউনিয়নের মুন্সি রাস্তা এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৮০ বোতল (২ লিটারের) সয়াবিন তেল, ৪ বস্তা (২০০ কেজি) চিনি এবং প্রায় ২০০ কেজি ছোলা বুট।

স্থানীয় সূত্রে জানা গেছে, বদলকোট ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দীনের মালিকীয় টিসিবি ডিলার শশী এন্টারপ্রাইজ ও রয়েল এন্টারপ্রাইজ কার্ডধারী গ্রাহকদের পণ্য না দিয়ে তা গুদামজাত করে রাখতেন। পরবর্তী সময়ে এসব পণ্য বেশি দামে খুচরা বাজারে বিক্রি করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, “১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ওই ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া তার ডিলারশিপ লাইসেন্স বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে। জসিমের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com