1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৩৩ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল : ঢাকার যাত্রাবাড়ীর পূর্ব শেখদীতে ধর্মীয় আবহ ও ঈমানি চেতনায় অনুষ্ঠিত হয়েছে এক পবিত্র এসলাহী মাহফিল। শুক্রবার (০৮ মে ’২৬) বাদ এশা স্থানীয় আল-হেরা জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে কোরআন-সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ ইসলামী আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, আল্লামা হযরত মাওলানা মুফতী নজরুল ইসলাম কাসিমী। তিনি তাঁর বয়ানে মুসলিম উম্মাহর বর্তমান অবস্থা, ঈমান-আমলের গুরুত্ব, নৈতিকতা ও দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁর হৃদয়স্পর্শী আলোচনা উপস্থিত মুসল্লিদের মাঝে গভীর ধর্মীয় অনুভূতির সৃষ্টি করে।
মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুরো আয়োজন জুড়ে ছিল শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশ। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
আয়োজকরা জানান, সমাজে ইসলামের সুমহান বাণী ছড়িয়ে দিতে এবং তরুণ প্রজন্মকে দ্বীনের পথে উদ্বুদ্ধ করতেই এ ধরনের মাহফিলের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com