1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

চট্টগ্রামে সকল প্রকার সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৭৪ বার দেখা হয়েছে

পারভেজ রহমান,চট্টগ্রাম মেট্রোপলিটন প্রতিনিধি :  চট্টগ্রাম মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আজ সোমবার (১৮ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নগরীর জিইসি মোড় হতে দেওয়ান হাট পর্যন্ত প্রধান সড়ক ও এর আশপাশের এলাকায় সব ধরনের জনসমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আজ সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জিইসি মোড় থেকে দেওয়ান হাট পর্যন্ত প্রধান সড়ক ও পার্শ্ববর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, আজ ১৮ মে ২০২৬ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত এলাকায় যেকোনো ধরনের গণজমায়েত, মিছিল, মিটিং বা সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

একই সাথে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা অমান্য করলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনস্বার্থে জারিকৃত এই নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করার জন্য সিএমপির পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com