1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

মিনায় যাত্রার মধ্য দিয়ে শুরু হলো হজের মূল আনুষ্ঠানিকতা, আরাফাতে সমাবেশ ২৬ মে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৮৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ রোববার (২৪ মে) স্থানীয় সময় এশার নামাজের পর লাখো ধর্মপ্রাণ হজযাত্রী পবিত্র মক্কা থেকে মিনার উদ্দেশে রওনা দেবেন।
হজের ধারাবাহিক কর্মসূচি অনুযায়ী, ৭ থেকে ১২ জিলহজ পর্যন্ত হাজিরা মিনা, আরাফাত ও মুজদালিফায় অবস্থান করবেন। আগামী মঙ্গলবার (২৬ মে) আরাফাত ময়দানে অনুষ্ঠিত হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাবেশ ও খুতবা।
এ বছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২০ লাখের বেশি মুসল্লি হজ পালন করছেন। তাদের আগমনে ইতোমধ্যে মক্কা, মিনা ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগম সৃষ্টি হয়েছে।
হজের নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করতে সৌদি আরব সরকার ব্যাপক নিরাপত্তা ও সেবামূলক প্রস্তুতি গ্রহণ করেছে। পাশাপাশি বিভিন্ন দেশের হজ মিশনও হাজিদের সার্বিক সহযোগিতায় কাজ করছে। মিনায় হাজিদের আবাসন, পরিবহন ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
‘তাঁবুর শহর’ হিসেবে পরিচিত মিনায় পৌঁছানোর মধ্য দিয়েই হজের মূল কার্যক্রম শুরু হয়। সেখানে হাজিরা তালবিয়া, জিকির-আজকার ও ইবাদতের মাধ্যমে সময় অতিবাহিত করবেন। এরপর ৯ জিলহজ আরাফাতে অবস্থান, মুজদালিফায় রাতযাপন, শয়তানকে কঙ্কর নিক্ষেপ, কোরবানি ও মাথা মুণ্ডনের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
চলতি বছরের হজ কার্যক্রম ১২ জিলহজ পর্যন্ত কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com