1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

রামিসা হত্যা মামলার বিচার আজই শুরু হতে পারে, আদালতে আনা হয়েছে সোহেল ও স্বপ্নাকে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৮৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট,ঢাকা, ২৪ মে: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতের হাজতখানায় আনা হয়েছে। মামলার চার্জশিট দাখিল, বিচারের জন্য বদলি এবং চার্জগঠনের মাধ্যমে আজই বিচারকাজ শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে স্বপ্না আক্তার এবং সকাল ১১টার দিকে সোহেল রানাকে কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়। বর্তমানে তারা উচ্চ নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে।
হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশনা পাওয়া গেলে আসামিদের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে হাজির করা হবে।
মামলা সংশ্লিষ্ট সূত্র জানায়, এদিন তদন্ত সংস্থা সিআইডি নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে দায়ের হওয়া মামলার চার্জশিট আদালতে জমা দেবে। এরপর তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে উপস্থাপন করা হবে।
সিএমএম কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হারুনুর রশিদ বলেন, চার্জশিট গ্রহণের পর মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হবে। সেখানে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরু হতে পারে। আদালত ঈদ ও অবকাশকালীন ছুটিতে যাওয়ার আগে বিচার প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে গত ২০ মে আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন প্রধান আসামি সোহেল রানা। একই দিনে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
তদন্তে উঠে এসেছে, গত ১৮ মে সকালে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে কৌশলে নিজেদের ফ্ল্যাটে নিয়ে যান স্বপ্না আক্তার। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে শিশুটির জুতা দেখতে পান। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে একটি কক্ষে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং অন্য কক্ষে একটি বালতির মধ্যে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।
পুলিশের আবেদনে উল্লেখ করা হয়েছে, মরদেহ গোপন করার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে শিশুটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়। ঘটনার পর জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। পরে স্বপ্নাকে ঘটনাস্থল থেকে এবং সোহেলকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার সম্পন্ন করার প্রত্যাশা জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট আইনজীবীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com