1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

সৌদি আরবের পবিত্র মক্কা নগরী এক বিরল ও চোখ জুড়ানো মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হলো।

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৮৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : মঙ্গলবার (২৬ মে) স্থানীয় সময় দুপুর ১২টা ১৮ মিনিটে সূর্য পবিত্র কাবার ঠিক মাথার ওপরে অবস্থান করে। শতাব্দীর অন্যতম এই বিরল জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত ঘটনাটি বিশ্বজুড়ে মুসলিমদের জন্য কিবলার সঠিক দিক নির্ধারণের একটি চমৎকার সুযোগ তৈরি করে দিয়েছে।

জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালক প্রকৌশলী মাজেদ আবু জাহরা জানিয়েছেন, এই বিশেষ মুহূর্তে সূর্য পবিত্র কাবার সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছায়, যার কৌণিক পরিমাপ ছিল ৮৯.৯৪ ডিগ্রি। অর্থাৎ সূর্য পূর্ণ লম্বরেখা থেকে মাত্র ০.০৬ ডিগ্রি দূরে ছিল। এর ফলে মক্কা নগরীতে খাড়াভাবে থাকা যেকোনো বস্তুর ছায়া প্রায় অদৃশ্য হয়ে যায়। এই ছায়াহীন মুহূর্তটিকে কাজে লাগিয়ে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সূর্যের অবস্থান এবং ছায়ার দিক কোণ মেপে কিবলার সঠিক দিক নিখুঁতভাবে নির্ণয় করা সম্ভব হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বছরের নির্দিষ্ট সময়ে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মধ্যে সূর্যের আপাত বার্ষিক গতির কারণে এই ঘটনাটি বছরে দুইবার ঘটে থাকে। আধুনিক বিজ্ঞানের যুগে এর জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত ও শিক্ষাগত মূল্য অপরিসীম। তবে প্রাচীনকাল থেকেই এই বিশেষ দিনটিকে বিভিন্ন দেশের মসজিদের দিক বা কিবলা সংশোধনের কাজে ঐতিহাসিকভাবে ব্যবহার করে আসছেন গবেষকেরা।

সূত্র: সৌদি গেজেট

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com