বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা ৮ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।
কারা অধিদপ্তরের এআইজি (মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আদালত সেলিনা হায়াত আইভীর জামিন মঞ্জুর করলে মুক্তির প্রক্রিয়া শুরু হয়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে রাতে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
আইভীর মুক্তির খবরে তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ও আনন্দের প্রতিক্রিয়া দেখা গেছে।