1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

১১ মাস পর কারামুক্ত আইভী, বাসায় ফিরেই বললেন— মানবিক সরকার গঠনের প্রত্যাশা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৫৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রায় ১১ মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে নিজ বাসায় ফিরেছেন। বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসভবনে পৌঁছান তিনি।
কারামুক্তির পর সেলিনা হায়াৎ আইভী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি চাই সবাইকে নিয়ে একটি মানবিক সরকার গঠিত হোক। আমার মতো আরও অনেক নিরপরাধ মা কারাগারে আছেন, আশা করি সরকার তাদের প্রতিও সদয় হবে।”
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, বুধবার বিকেলে জামিনের প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়। তিনি বলেন, “রাত ১০টার দিকে আইভী কারাগার থেকে মুক্তি পান। আপিল বিভাগ পাঁচ মামলায় তার জামিন বহাল রাখার আদেশ দেওয়ার পর তা নারায়ণগঞ্জ আদালতে পৌঁছে। পরে ম্যাজিস্ট্রেট আদালতের অনুমোদন সাপেক্ষে জামিনের কাগজ কারাগারে পাঠানো হয়।”
গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছিল।
আইভীর বিরুদ্ধে দায়ের করা মোট ১২টি মামলার মধ্যে প্রথম দফার পাঁচ মামলায় হাইকোর্ট জামিন মঞ্জুর করলে রাষ্ট্রপক্ষ আপিল করে। পরে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে জামিন বহাল রাখেন। একইভাবে দ্বিতীয় দফার আরও পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিনের বিরুদ্ধেও রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ হয়ে জামিন বহাল থাকে।
উল্লেখ্য, সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে জয়ী হয়ে মেয়রের দায়িত্ব পালন করেন। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতিও ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com