1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে এজিএস মামুন হোসেন ভূঁইয়া: দাউদকান্দির রাজনীতিতে নতুন উদ্দীপনা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৯২ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনীত হয়েছেন কুমিল্লার দাউদকান্দির কৃতি সন্তান মো. মামুন হোসেন ভূঁইয়া। দলীয় অঙ্গনে তাঁর এই পদায়নকে ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের স্বীকৃতি হিসেবে দেখছেন স্থানীয় নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (৪ জুন) কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের অনুমোদনে প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটিতে মামুন হোসেন ভূঁইয়ার নাম অন্তর্ভুক্ত করা হয়। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই নেতা দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শের পক্ষে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক পদধারী নেতা হিসেবে রাজনৈতিক অঙ্গনে তাঁর পরিচিতি রয়েছে। আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম এবং দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নেতা-কর্মীদের আস্থা অর্জন করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে তাঁর অন্তর্ভুক্তির খবরে দাউদকান্দি উপজেলা ও পৌর এলাকাসহ কুমিল্লার বিভিন্ন স্থানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন দলীয় নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরা।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতিতে সক্রিয় এবং সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের মূল্যায়নের ধারাবাহিকতায় মামুন হোসেন ভূঁইয়ার এই পদায়ন গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। এর মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব বিকাশ এবং যুবসমাজকে আরও সংগঠিত করার ক্ষেত্রে নতুন গতি সৃষ্টি হবে বলেও তারা মনে করছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় মামুন হোসেন ভূঁইয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, সেই আস্থার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। দেশের যুবসমাজকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করে দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতে কাজ করে যাব।”
দাউদকান্দির রাজনৈতিক মহলে মামুন হোসেন ভূঁইয়ার এই পদায়নকে শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো এলাকার রাজনৈতিক কর্মীদের জন্য একটি অনুপ্রেরণাদায়ক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। তৃণমূল থেকে উঠে আসা একজন নেতার কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া আগামী দিনে জাতীয়তাবাদী রাজনীতিকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com