1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে-এমপি মজিবুর রহমান এমপি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৬০ বার দেখা হয়েছে

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি :  গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান বলেছেন, বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে বিএনপি সরকার সে অধিকার নিশ্চত করতে বদ্ধপরিকর। ধর্মকে কেন্দ্র করে কোন বিভেদ সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বাবু অখিলেস মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,গাজীপুর-১ আসনের সাংসদ সদস্য মেয়র মোঃ মজিবুর রহমান,উপস্হিত ছিলেন,বোয়ালী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক বাবু অরুন প্রসাদ মজুমদার, বোয়ালী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক ও কালিয়াকৈর উপজেলা জাসাস এর আহবায়ক মো: মজিবর রহমান সহ কালিয়াকৈর উপজেলা ও বোয়ালী ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানের ভক্ত বৃন্দ উপস্হিত ছিলেন।

তিনি আরও বলেন, শ্রী কৃষ্ণ মানব কল্যান, ন্যায় প্রতিষ্ঠা ও বিশ্বশান্তির বার্তা নিয়ে যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। তিনি ধর্মের প্রতিষ্ঠা ও অধর্মের বিনাশের মাধ্যমে শান্তি, শৃঙ্খলা ফিরিয়ে আনার শিক্ষা দিয়েছেন। বর্তমান বিশ্বে সংঘাত, অসহিষ্ণুতা ও নৈতিক অবক্ষয়ের সময়ে শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি গাজীপুর ১ আসনের সকল মন্দির ও শ্মশানে অনুদান দেবার প্রতিশ্রুতি দেন। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেবার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল হিন্দুধর্মাবলীদের ব্যবসা প্রতিষ্ঠান ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্হা গ্রহন করেন। দেশের সকল হিন্দুদের নিরাপত্তার জন্য বিএনপি পরিবার সব সময় পাশে থাকবে।

বাবু অখিলেস মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,গাজীপুর-১ আসনের সাংসদ সদস্য মেয়র মোঃ মজিবুর রহমান,উপস্হিত ছিলেন,বোয়ালী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক বাবু অরুন প্রসাদ মজুমদার, বোয়ালী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক ও কালিয়াকৈর উপজেলা জাসাস এর আহবায়ক মো: মজিবর রহমান সহ কালিয়াকৈর উপজেলা ও বোয়ালী ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানের ভক্ত বৃন্দ উপস্হিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com