1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

“চাঁদাবাজি করতে এলে বেঁধে আমাকে ফোন দেবেন” — লালপুরে ব্যবসায়ীদের প্রতি প্রতিমন্ত্রী পুতুলের আহ্বান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৪২ বার দেখা হয়েছে

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে বাজার উন্নয়ন ও আধুনিক ওয়াশ ব্লক নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
শুক্রবার (৫ জুন) রাতে লালপুর বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “বাজারে কেউ চাঁদাবাজি করতে এলে তার রাজনৈতিক পরিচয় দেখবেন না। তাকে আটকে রাখবেন, প্রয়োজনে বেঁধে আমাকে ফোন দেবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।”
প্রতিমন্ত্রী বলেন, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। কোনো ব্যক্তি বা গোষ্ঠী চাঁদাবাজির মাধ্যমে ব্যবসায়ীদের হয়রানি করলে তা কঠোরভাবে দমন করা হবে।
তিনি আরও বলেন, বাজারের অবকাঠামোগত উন্নয়ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। আধুনিক ওয়াশ ব্লক নির্মাণের মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ মানুষ পরিচ্ছন্ন, নিরাপদ এবং উন্নত স্যানিটেশন সুবিধা পাবেন।
ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, উন্নত স্যানিটেশন ব্যবস্থা শুধু জনস্বাস্থ্য সুরক্ষাই নয়, একটি এলাকার সামগ্রিক উন্নয়নেরও গুরুত্বপূর্ণ অংশ। এ লক্ষ্যেই দেশের বিভিন্ন হাট-বাজারে আধুনিক সুবিধা সম্প্রসারণে সরকার কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন ওয়াশ ব্লক নির্মাণ এবং বাজার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের স্যানিটেশন সমস্যার সমাধান হবে এবং ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও উন্নত হবে।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী নির্মাণাধীন প্রকল্প পরিদর্শন করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com