1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত, বিনিয়োগ বৃদ্ধিরও আহ্বান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৫ জুন : রোহিঙ্গা সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে বন্ধুরাষ্ট্র তুরস্কের আরও সক্রিয় ও আন্তরিক সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা ও শিল্পখাতে তুরস্কের বিনিয়োগ ও অংশীদারিত্ব বৃদ্ধির আহ্বান জানিয়েছে দলটি।
শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের এক ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রাত সাড়ে ৮টায় শুরু হওয়া বৈঠকে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলে ছিলেন দলের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানসহ দলের শীর্ষ নেতারা।
বৈঠক শেষে ডা. শফিকুর রহমান তুরস্ককে বাংলাদেশের ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে উল্লেখ করে বলেন, দেশটি সবসময় বাংলাদেশের পাশে থেকেছে। তিনি জানান, রোহিঙ্গা সংকট নিরসন এবং এর স্থায়ী সমাধানের বিষয়ে তুরস্কের সহযোগিতা কামনা করা হয়েছে।
তিনি আরও বলেন, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আইনের শাসন প্রতিষ্ঠা, ব্যাংকিং খাতের সংস্কার এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
জামায়াত আমির জানান, দেশের চামড়া, পাট ও তৈরি পোশাক শিল্পের উন্নয়ন, পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও তুরস্ক সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, সমসাময়িক ভূ-রাজনৈতিক বাস্তবতা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং নতুন উচ্চতায় পৌঁছাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com