1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি, লোহিত সাগরে ইসরায়েলি নৌ-চলাচলে ‘পূর্ণ নিষেধাজ্ঞা’ ঘোষণা ইয়েমেনের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৬০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ইয়েমেনের সশস্ত্র বাহিনী তেল আবিবে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। একই সঙ্গে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ ও সংশ্লিষ্ট নৌ-চলাচলের ওপর ‘পূর্ণ ও নিঃশর্ত নিষেধাজ্ঞা’ ঘোষণা করেছে দেশটির সশস্ত্র বাহিনী।
সোমবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি বলেন, ইরান, ফিলিস্তিন, লেবানন, ইরাক ও ইয়েমেনে প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে এবং গাজা, লেবানন ও ইরানের ওপর চলমান হামলার প্রতিক্রিয়ায় এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।
ইয়াহিয়া সারির দাবি, একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং অভিযানটি সফলভাবে নির্ধারিত লক্ষ্য অর্জন করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই ঘোষণার পর থেকে লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো নৌ-চলাচল ইয়েমেনের সশস্ত্র বাহিনীর বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচিত হবে।
ইয়াহিয়া সারি সতর্ক করে বলেন, ইয়েমেনের বিরুদ্ধে বা প্রতিরোধ অক্ষের কোনো পক্ষের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত থাকলে তাদের সামরিক অভিযান আরও জোরদার করা হবে। পরিস্থিতি ও যুদ্ধক্ষেত্রের বাস্তবতার ভিত্তিতে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
তবে ইয়েমেনের দাবিকৃত হামলা ও এর ফলাফল সম্পর্কে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: প্রেস টিভি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com