বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সাধারণ মানুষের স্বস্তি বাড়াতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, চিকিৎসাসামগ্রী, মোবাইল সিম, বিদ্যুৎ ও পরিবেশবান্ধব প্রযুক্তিখাতে কর-শুল্ক কমানোর প্রস্তাব আসতে পারে। একই সঙ্গে তামাকজাত পণ্য, রড, বিলাসী ও কিছু আমদানিকৃত পণ্যের ওপর কর বৃদ্ধি করা হতে পারে, যার ফলে এসব পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেট আগামী ১১ জুন জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্ভাব্য বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
যেসব পণ্যের দাম বাড়তে পারে
সিগারেট ও নিকোটিনজাত পণ্য
দেশীয় অ্যালকোহল
আমদানিকৃত কাজুবাদাম
উচ্চমূল্যের হিমায়িত মাছ
রড (এমএস স্টিল)
বিদেশি প্রসাধনী ও বিলাসপণ্য
কিছু আমদানিকৃত উচ্চমূল্যের খাদ্যপণ্য
যেসব পণ্যের দাম কমতে পারে
চাল, ধান, গম, আলু, পেঁয়াজ ও ভোজ্যতেলসহ ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্য
কিডনি ডায়ালাইসিসের খরচ
ক্যান্সার ও অন্যান্য গুরুত্বপূর্ণ ওষুধ
হার্টের রিং ও চোখের লেন্স
মোবাইল সিম ও মোবাইল ফোন
সৌরবিদ্যুৎ সরঞ্জাম
ইলেকট্রিক গাড়ি, বাস ও ট্রাক
স্বর্ণ ও স্বর্ণালংকার
কম্পিউটার প্রিন্টার, মনিটর ও ফ্ল্যাশ মেমোরি
সার ও কীটনাশক
সরকারের লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, দেশীয় শিল্প সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রসার এবং নতুন বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে অর্থনীতিকে আরও গতিশীল করা। বাজেট প্রস্তাব অনুমোদিত হলে বিভিন্ন খাতে ভোক্তা ও ব্যবসায়ীদের জন্য ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।