শাব্বির আহমদ, জেলা প্রতিনিধি খুলনা : মাদক মুক্ত শিক্ষাঙ্গণ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফুলতলা উপজেলা শাখা ও ফুলতলা এমএম কলেজ শাখার যৌথ উদ্যোগে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি কালে ফুলতলা এমএম কলেজের স্বাধীন নামের একজন সন্দেহ ভাষণ মাদকসেবী (গাঁজা) শিক্ষার্থীকে আটক করা হয়।
এ সময় তাকে তল্লাশি করলে তার কাছে কাগজে মোড়ানো অবস্থায় এক পুটুলি গাঁজা উদ্ধার করা হয়।
পরে তার বয়সের বিবেচনায় পরিবারের অভিভাবকদের কলেজ অধ্যক্ষর অফিসে ডেকে অধ্যক্ষের মাধ্যমে মুসলেখা দিয়ে অভিযুক্ত স্বাধীনকে অভিভাবকদের(মা) কাছে বুঝিয়ে দেওয়া হয়।
এসময় উপস্থিতি ছিলেন ফুলতলা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শেখ সিয়াম আজাদ,কাজী মোঃ মহিউদ্দীন, সাধারণ সম্পাদক ফুলতলা এমএম কলেজ।
সৈয়দ নিয়ামুল হাসান সামি,সাংগঠনিক সম্পাদক ফুলতলায় এম কলেজ ছাত্রদল।
মোঃ মামুন মোল্লা ফুলতলা উপজেলা ছাত্রদল এবং শেখ নাফিজ,লিকু, শাহরিয়ার,বাদল, শাহরিয়ারসহ ফুলতলা উপজেলা ছাত্রদল ও ফুলতলা এমএম কলেজ ছাত্রদলের নেতা কর্মীরা।