1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

অগ্রনী ব্যাংকের রপ্তানীকারক সম্মাননা পেল মোটেক্স ফ্যাশনের এমডি মাসুদ কবির

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৩২১ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার : দেশের জন্য বৈদেশিক মুদ্রা আহরণ ও রপ্তানি খাতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২২ সালে অগ্রণী ব্যাংকের শীর্ষ রপ্তানিকারকের সম্মাননা পেল মোটেক্স ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মাসুদ কবির। সোমবার সন্ধায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকার রুপসী বাংলায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা দেয়া হয়। শীর্ষ ৬৪ জন রপ্তানিকারকদের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন ব্যাংকটির চেয়ারম্যান ড. জায়েদ বখত ও ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা ও ব্যাংকের সকল শাখা প্রধানরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মাসুদ কবির গ্রাজুয়েশনের পরে চাচার ব্যায়িং হাউস “মিরা অ্যাপারেলস্”-এ মার্চেন্ডাইজার হিসেবে যুক্ত হন। বিআইএফটি থেকে সম্পন্ন করেন“অ্যাপারেল মার্চেন্ডাইডিং এন্ড ম্যানেজমেন্ট” বিষয়ক কোর্স। ২০০১ সালে বেক্সিমকোতে যোগদানের মাধ্যমে তাঁর ক্যারিয়ারের নতুন যাত্রা শুরু হয়। এছাড়া তিনি কাজ করেন ডেনমার্কভিত্তিক ব্যায়িং হাউসের জিএম হিসেবেও।
মাসুদ কবির ২০১২ সালে প্রতিষ্ঠা করেন “মোটেক্স সোর্সিং” নামে একটি ব্যায়িং হাউজ। যার মাধ্যমে শুরু হয় উদ্যোক্তা হিসেবে তাঁর পথচলা। পোষাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত থাকা এবং দূরদর্শী ভাবনায় যাত্রা শুরু হয় “মোটেক্স ফ্যাশন”। শতভাগ রপ্তানিমুখী এ প্রতিষ্ঠানটিতে কর্মস্থানের সুযোগ পেয়েছে ৭০০ এর বেশি কর্মী। যার সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এ প্রতিষ্ঠান ডেনমার্ক, ইউকে, ইউএসএ, ব্রাজিল, ইতালি, ফান্স, কানাডা, পোল্যান্ড, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সুয়েটার-নিট তৈরী পোষাক রপ্তানি করে আসছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com