1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

অচেনা তরুণে কাঁধে মাথা রেখে ঘুম তরুণীর, অতঃপর……….

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : একই বাসে চেপে বাড়ির দিকে ফিরছিলেন এডি ওসোক্কো হুয়ারকায়া ও ক্যাটালিনা। ক্যাটালিনা প্রথমে বসে ছিলেন এক নারী সহযাত্রীর পাশে। কিছু দূর যেতে, সেই নারী নেমে যান।

তার জায়গায় বসেন এডি। কিছুক্ষণ পর ক্লান্তিতে এডির কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েন ক্যাটালিনা।

সহযাত্রীর ঘুমে যাতে কোনও রকম ব্যাঘাত না ঘটে সেজন্য পুরো যাত্রাপথে এক চুলও নড়েননি এডি। এডির এমন ব্যবহারেই মন মজে ক্যাটালিনার। প্রেমে পড়ে যান দু’জন।

তবে প্রথম দিনই নিজের মনের কথা প্রকাশ করতে পারেননি কেউ। টিকটক তারকা এডি জানিয়েছেন, কাঁধে মাথা রেখে ঘুমালেও সে দিন ক্যাটালিনাকে কিছুই বলেননি তিনি। পরে এক দিন ফের বাসে করে ফেরার সময়ে ক্যাটালিনার সঙ্গে দেখা হয় তার। আর বিলম্ব করেননি এডি।

সরাসরি কথা বলেন ক্যাটালিনার সঙ্গে। চান ফোন নম্বর। ক্যাটালিনাও মানা করেননি। আলাপচারিতা প্রেমে পরিণত হতে সময় লাগেনি।

অচেনা এক তরুণীর প্রেমে পড়ার বিষয়টি এডি নিজেই জানিয়েছেন টিকটকে। প্রকাশের পরই এমন ফিল্মি কায়দার প্রেমকাহিনি ঝড় তুলেছে নেটমাধ্যমে। প্রায় ২ কোটি মানুষ দেখেছেন এডি-ক্যাটালিনার ভিডিও।

আনন্দে আত্মহারা এডি জানিয়েছেন, এখনও এই ঘটনা তার কাছে স্বপ্নের মতো মনে হয়। তিনি চিরকালই এমন সুন্দর একজন মানুষকে সঙ্গী হিসাবে চাইতেন। ক্যাটালিনাই পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী বলেও দাবি এডির। আনন্দবাজার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com