1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

অনলাইনে দেখা যাবে পরী-সিয়ামের ‘বিশ্বসুন্দরী’!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৯৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ও চিত্রনায়ক সিয়াম আহমেদ জুটির প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’ মুক্তি পেয়েছিল গত বছরের ১১ ডিসেম্বর। আলোচিত ও ব্যবসাসফল এই ছবিটি এখনো দেশের ২০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে আরও বড় ঘোষণা দিলো প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

সংস্থাটি জানিয়েছে, ডিজিটাল দুনিয়াতেও আজ ২১ মে থেকে অবমুক্ত হচ্ছে ছবিটি। দেশের বাইরের দর্শক তো বটেই, পাশাপাশি বৈশ্বিক মহামারী করোনার আশঙ্কায় যারা প্রেক্ষাগৃহে সিনেমা দেখার ঝুঁকি নেননি, তাদের কথা চিন্তা করে আজ অনলাইন মুভি থিয়েটারে মুক্তি পাচ্ছে ‘বিশ্বসুন্দরী’। খুব সহজ উপায়ে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখে নেয়া যাবে চয়নিকা চৌধুরী নির্মিত প্রথম এই চলচ্চিত্র।

আরও জানানো হয়, এর জন্য কোনো অ্যাপস্-এ সাবস্ক্রাইব করার প্রয়োজন হবে না। https://bishwoshundori.maasranga.tv/ এই লিংকে প্রবেশ করে পর্যাপ্ত তথ্য সরবরাহ করে এক বা একাধিক টিকিটের জন্য আবেদন করা যাবে। টিকিটের মূল্য ২০০ টাকা। এস এম এস বা ই-মেইলের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করা যাবে। দিনের চারটি নির্ধারিত সময়ের (বেলা ১২টা, দুপুর ৩টা, সন্ধ্যা ৬টা, রাত ৯টা) যে কোনো একটি নির্বাচন করে একজন দর্শক ১২ ঘন্টার মধ্যে এক বা একাধিকবার ‘বিশ্বসুন্দরী’ দেখতে পারবেন।
‘টিকিট সংগ্রহ করতে দেশের দর্শকরা বিল পরিশোধ করতে পারবেন মাস্টার কার্ড, ভিসা কার্ড, অ্যামেক্স, ডিবিবিএল নেক্সাস, কিউ-ক্যাশ, ইউনিয়ন পে, নগদ, রকেট ও বিকাশ-এ। দেশের বাইরের দর্শকরা ভিসা ক্রেডিট, ডেবিট, স্ট্রাইপ, পে পাল ও মাস্টারকার্ডের মাধ্যমে টিকিট কিনতে পারবেন।

উল্লেখ্য, রুম্মান রশীদ খান-এর কাহিনী ও চিত্রনাট্য অবলম্বনে ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রে পরীমণি-সিয়াম ছাড়াও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, বন্যা মির্জা, আনন্দ খালেদ, হীরা, সীমান্ত, খালেদ হোসেন সুজনসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com