1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

অনুপ্রবেশকারী যেন দলে না ভিরতে পারে, প্রস্তুতি সভায়- সভাপতি বাবলু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৭০ বার দেখা হয়েছে

অনুপ্রবেশকারী যেন দলে না ভিরতে পারে, প্রস্তুতি সভায়- সভাপতি বাবলু বগুড়ার শেরপুরে ২৭ই আগস্ট (মঙ্গলবার) সকাল ১১ ঘটিকায় পুরাতন বাসস্ট্যান্ড বিএনপির দলীয় কার্যালয়ে ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য প্রস্তুতি মিটিংয়ের আয়োজন করা হয়। উক্ত প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু ও শেরপুর উপজেলা বিএনপি র সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মোমিন।

প্রস্তুতি সভায় ভিপি শহিদুল ইসলাম বাবলু বলেন, বিএনপির সকল নেতাকর্মীকে সকল চক্রান্ত, সকল ষড়যন্ত্র মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কোনো অনুপ্রবেশকারী যেন দলে না ভিরতে পারে, যদি কোনো নেতা অনুপ্রবেশকারীর পক্ষে সুপারিশ করেন তবে তাকে পদ থেকে বহিস্কার করা হবে। দীর্ঘ সতের বছরে শত নির্যাতন সহ্য করে যারা বিএনপি ছেড়ে যায়নি তারাই বিএনপির আগামীদিনের নেতৃত্ব দিবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, শেরপুর উপজেলা সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী হেলাল, হাজী ইছাহাক আলী, হামিদুল ইসলাম সরকার বেলাল, মোঃ ফিরোজ, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুর রহমান টুলু, হাফিজুর রহমান হাফিজ, তৌহিদুজ্জামান পলাশ, মোস্তাফিজুর রহমান নিলু, বদিউজ্জামান বদি, উপজেলা দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম জাকি, শহর যুবদলের আহবায়ক শাহাবুল করিম, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আসিফ , পৌর স্বেচ্ছা সেবক দলের আহবায়ক হাফিজুল আসিফ শাওন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব নুরুল ইসলাম নূর , উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাব্বত আলী সরকার , পৌর শ্রমিক দলের আহবায়ক ফেরদৌস রহমান মুকুল, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন আকতার পুটি, সাংগঠনিক সম্পাদক সুরাইয়া লায়লা, পৌর মহিলা দলের সভানেত্রী শাহনাজ পারভীন, সাধারণ সম্পাদিকা শেফালী ঘোষ, সাংগঠনিক সুইটি আকতার মিষ্টি, ইউনিয়ন বিএনপির সুপার ফাইভ সহ বিভিন্ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com