1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

অনেকেই রাজনৈতিক মাঠে এখন লাশ চায়: তোফায়েল আহমেদ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২৫৪ বার দেখা হয়েছে

.বঙ্গনিউজবিডি ডেস্ক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, এখন অনেক ষড়যন্ত্র হবে তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন সতর্কতার সঙ্গে গঠনমূলকভাবে সেই সব কাজের মোকাবিলা করতে পারে।

বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভা শেষে গণভবনের গেটে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, আমরা আলোচনা করেছি পদ্মা ব্রিজের উদ্বোধন হবে ২৫ জুনে। আমাদের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন সেটা নিয়ে বিভিন্ন কর্মসূচি সম্পর্কে আলোচনা হয়েছে। সবচেয়ে বেশি আলোচনা হয়েছে আমাদের সংগঠন নিয়ে। তৃর্ণমূল পর্যন্ত আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ একটা শক্তিশালী রাজনৈতিক দল। আমাদের নিয়ে অনেক ষড়যন্ত্র হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন সতর্কতার সঙ্গে গঠনমূলকভাবে সেই সব কাজের মোকাবিলা করতে পারে।

সভা সম্পর্কে তিনি বলেন, অত্যন্ত সুন্দর, গঠনমূলক আলোচনা হয়েছে। আমরা ৫ ঘণ্টার বেশি আলোচনা করেছি। আমরা আমাদের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছি। যেমন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রলীগের মধ্যে যে একটা ভুল বোঝাবুঝি সেখানেও আমাদের ছাত্রলীগকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন সতর্কতার সঙ্গে চলে। কারণ অনেকেই রাজনৈতিক মাঠে এখন লাশ চায়। সব কিছু মিলিয়ে একটা খুব ভালো আলোচনা হয়েছে আজকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com