1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

অন্তর্বর্তীকালীন সরকারের আট উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাতজন উপদেষ্টার দায়িত্ব আরও বাড়লো। তাদের আরও নতুন নতুন মন্ত্রণালয় এবং বিভাগের উপদেষ্টার দায়িত্ব যুক্ত হয়েছে। একজন উপদেষ্টার দপ্তর বদল করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের আট উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সালেহ উদ্দিন আহমেদকে নতুন করে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন।

আসিফ নজরুল আইন মন্ত্রণালয়ের সঙ্গে নতুন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।

আদিলুর রহমান খান এখন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়েরও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে তাকে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।

সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সঙ্গে এখন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করবেন।

নাহিদ ইসলাম নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। প্রথমে তাকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সঙ্গে নতুন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়েরও দায়িত্ব পেয়েছেন।

ফারুক-ই আজম নতুন করে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ও সামলাবেন। প্রথমে তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছিল।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বদলি করে বস্ত্র পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com