1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

অবরোধে গাড়ি নিয়ে বের হলেই মিলছে নাশতার প্যাকেট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির ডাকা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন সিরাজগঞ্জে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। রাস্তায় দূরপাল্লার যানবাহনের পরিমাণ কম হলেও তিন চাকার পরিবহনগুলো চলাচল স্বাভাবিক রয়েছে। চলছে পণ্যবাহী পরিবহনও।

এদিকে অবরোধ ভেঙে গাড়ি নিয়ে রাস্তায় বের হলেই নাশতার প্যাকেট তুলে দেওয়া হচ্ছে চালকের হাতে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে অবরোধ ভেঙে গাড়ি নিয়ে বের হওয়া চালকদের হাতে নাশতার প্যাকেট তুলে দিচ্ছে পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ। এ সময় চালকদের গাড়ি চালাতে উদ্বুদ্ধ করছেন দলটির নেতাকর্মীরা। তাদের নিরাপত্তার জন্য আ.লীগ সর্বদাই মাঠে রয়েছে বলে জানিয়েছেন।

পৌর আ. লীগ সভাপতি হেলাল উদ্দিন ও সদর উপজেলা আ. লীগের সভাপতি অ্যাড. আব্দুল হাকিমের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পীর সুমন, যুব মহিলা লীগের সভাপতি রোমানা রেশমা, পৌর আ. লীগ নেতা লোকমান হোসেন, আতাউর রহমান বরাত, শ্রমিকলীগ নেতা রতু খানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন জানান, মঙ্গলবার সকাল থেকে পৌর বাস টার্মিনাল, বাজার স্টেশন, বিভিন্ন সিএনজি স্ট্যান্ড ও রেলগেট এলাকায় গাড়ি চালকদের রাস্তায় নামতে উদ্বুদ্ধ করা হয়েছে। ট্রাক, বাস, সিএনজি, মাইক্রোবাস, ইজিবাইক, অটোরিকশা চালক যারা অবরোধকে উপেক্ষা করে রাস্তায় গাড়ি চালিয়েছেন তাদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকালের নাশতা প্রদান করা হয়।

তিনি বলেন, বিএনপির অবৈধ অবরোধ ভেঙে ধীরে ধীরে রাস্তায় নামছে গাড়ি চালকরা। জনগণ এই অবরোধ প্রত্যাখ্যান করেছে। সিরাজগঞ্জ শহরে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com