1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

অবশেষে জিডি করলেন অপু বিশ্বাস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীর ভাটার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ কনটেন্ট ও সাইবার বুলিংয়ের প্রতিকার চেয়ে রোববার (৬ আগস্ট) বিকেলে তিনি জিডি করেন; যার নম্বর ৫৫৬।

ভাটারা থানার ওসি আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান জিডির সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জিডিতে অপু বিশ্বাস অভিযোগ করেন, রোববার (৬ আগস্ট) একটি ফেসবুক পেজ থেকে লিঙ্ক পোস্ট করা হয়। সেখানে বলা হয়েছে, শাকিব খানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে আমি কেদেঁ কেঁদে বিচার দিয়েছি। কিন্তু আমি প্রধানমন্ত্রীর কাছে এ রকম কোনো অভিযোগ করিনি।

এ ছাড়া আরেকটি পেজ ও আইডি থেকে আমার বিরুদ্ধে অপমানজনক ও কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করা হয়।

এর আগে দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে যান অপু বিশ্বাস। সেখানে তিনি পাইরেসি ও আপত্তিকর কনটেন্ট তৈরির অভিযোগ করেন।

পরে অপু বিশ্বাসকে আপ্যায়ন করান ডিএমপির ডিবিপ্রধান হারুন অর রশীদ। এ সময় খাবার টেবিলে তাদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন। অপু বিশ্বাসকে অ্যাপায়নের খবর গণমাধ্যমে প্রকাশ হলে মুহূর্তে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com