1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন আমির

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ আমির। এই বাঁহাতি পেসার জানিয়েছেন, জাতীয় দলের বাছাইয়ের জন্যও তৈরি তিনি। আমিরের এমন মন্তব্য নিয়েই সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান।

তারা জানিয়েছে, মূলত প্রধান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসের পদত্যাগের পরই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের ক্রিকেটের অন্যতম প্রতিভাবান এই পেসার। সোমবার আচমকা পাকিস্তান দলের কোচের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মিসবাহ ও ওয়াকার।

অবসর নেওয়ার পরই আমির জানিয়েছিলেন, ‘সত্যি বলছি, আমার মনে হয় না এই প্রশাসনের অধীনে আমি ক্রিকেট খেলতে পারব। আমি ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি। আমাকে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে, আমি আর নিতে পারছি না। ২০১০-২০১৫ সময়টায় আমি যথেষ্ট দেখেছি। বারবার বলা হয়েছে বোর্ড আমার ওপর অনেক বিনিয়োগ করেছে।’

আমির অবসর নেওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, তারা এই ক্রিকেটারের সিদ্ধান্তকে সম্মান দেখাচ্ছেন। সেই সঙ্গে তাকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আর বিবেচনা করা হবে না বলেও নিশ্চিত করেছিল তারা।

আমির তার ক্রিকেট ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টি খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে তিনি বল হাতে নিয়েছেন ২৫৯ উইকেট। এর মধ্যে টেস্টেই ১১৯ উইকেট পেয়েছেন আমির।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com