1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়াল আ.লীগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২১৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ডিএমপির পক্ষ থেকে অনুমতি না পাওয়ায় অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে দলটির নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।

এদিকে ঘোষিত কর্মসূচি নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।

এর আগে শুক্রবার সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ জানিয়েছিলেন, বিএনপির অবস্থান কর্মসূচি প্রতিহত করতে শনিবার সকাল ১০টা থেকে ঢাকার প্রবেশমুখে ডেমরা, যাত্রাবাড়ী, বাবু বাজার, শ্যামপুর, কমলাপুর অবস্থান নেবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তবে ডিএমপির নির্দেশনার পরে রাতে রিয়াজ জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের অবস্থান কর্মসূচি বিরত রাখবো। তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে নেতাকর্মীরা সতর্ক পাহারা দিবে।

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ গাবতলী এলাকায় শান্তি সমাবেশ করবে বলে জানিয়েছিলেন উত্তরের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী। তিনিও রাতে জানান, সমাবেশ নয়, আজ তাদের সতর্ক অবস্থান কর্মসূচি থাকবে।

এদিকে শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা মহানগরের প্রবেশপথ- আব্দুল্লাহপুর, টঙ্গী, গাবতলী, আমিনবাজার, বাবু বাজার, সাইনবোর্ড, কাঁচপুর, যাত্রাবাড়ীসহ রাজধানীর সব প্রবেশ মুখে শান্তি সমাবেশ ঘোষণা দিয়েছে যুবলীগ।

ডিএমপির নির্দেশনার পরে কর্মসূচি পরিবর্তন করা হয়েছে কীনা জানতে চাইলে সংগঠনটির দপ্তর থেকে জানানো হয়- এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে স্বেচ্ছাসেবক লীগও আমিনবাজার, গাবতলী, টঙ্গী আবদুল্লাহপুর শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। রাতে কর্মসূচি পরিবর্তন বা স্থগিতের নতুন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি তাদের পক্ষ থেকেও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com