1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

অবিশ্বাস্য মূল্যে অনবদ্য ডিভাইস

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২০০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : – শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো তাদের ডিউরেবিলিটি পাওয়ারহাউজ স্মার্টফোনকে আরও বেশি সাশ্রয়ী করে তুলেছে। অসাধারণ দৃঢ়তা ও পারফরম্যান্সের জন্য সুপরিচিত ডিভাইস অপো এ৩এক্স (৪ জিবি + ৬৪ জিবি) এখন পাওয়া যাচ্ছে মাত্র ১২,৯৯০ টাকায়; আগে এর দাম ছিল ১৩,৯৯০ টাকা। নতুন অফারের আকর্ষণীয় এই স্মার্টফোনটি বাংলাদেশের সকল অনুমোদিত অপো স্টোর থেকে কেনা যাবে।
স্মার্টফোন থেকে যারা অনেক বেশি প্রত্যাশা করেন, তাদের কথা বিবেচনা করেই এ অপো এ৩এক্স স্মার্টফোনটির ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে মিলিটারি-গ্রেড শক রেজিজট্যান্স, যা ১.২ মিটার পর্যন্ত উচ্চতা থেকে পতন বা যেকোনো দিক থেকে আসা আঘাতের পরও ফোনটিকে আগের মতোই সচল রাখতে সক্ষম। পাশাপাশি, এর সাথে যুক্ত হওয়া মাল্টিপল লিকুইড রেজিজট্যান্স ও স্প্ল্যাশ টাচ প্রযুক্তির কারণে হাত ভেজা থাকলেও ফোনটি সক্রিয় থাকবে। অনাকাঙ্ক্ষিত আবহাওয়া বা হঠাৎ ছিটে আসা পানির ক্ষেত্রে এটি একদম নিখুঁতভাবে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।
একইসাথে, ডিভাইসটিতে অনবদ্য পারফরম্যান্স নিশ্চিত করতে ৫,১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ সুবিধা ব্যবহার করা হয়েছে। ফলে, এটি মাত্র ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ এবং মাত্র ৭৪ মিনিটে সম্পূর্ণ চার্জ হতে সক্ষম। ফোনটির ইন্টেলিজেন্ট স্মার্ট চার্জিং ফিচার আপনার প্রতিদিনের ব্যবহারের অভ্যাস থেকে শিখতে সক্ষম, যা ব্যাটারির লাইফকে দীর্ঘায়িত করে। উল্লেখযোগ্য কোনোরকম ঝক্কি ছাড়াই এই স্মার্টফোনটি অন্তত ৪ বছর নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।
অপো এ৩এক্স ডিভাইসে শক্তিশালী কাঠামোর পাশাপাশি, মসৃণ ও আধুনিক ডিজাইন ব্যবহার করা হয়েছে। এছাড়াও, এর ডিসপ্লেতে রয়েছে ১,০০০ নিটস, যা প্রখর সূর্যের আলোতেও ফোন দেখার সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করবে।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, “অপোতে আমরা আমাদের গ্রাহকদের সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি। অপো এ৩এক্স-এর মাধ্যমে আমরা এমন একটি স্মার্টফোন নিয়ে এসেছি যা প্রতিদিনের ফোন চালানোর চ্যালেঞ্জকে মোকাবিলা করার ক্ষেত্রে যাবতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আর আকর্ষণীয় ও নতুন এই মূল্যের পাশাপাশি, বাংলাদেশের ব্যবহারকারীরা অপোর টেকসই প্রযুক্তিও ব্যবহার করার সুযোগ পাচ্ছেন।”
এখন মাত্র ১২,৯৯০ টাকার অবিশ্বাস্য মূল্যে সারা দেশে পাওয়া যাচ্ছে অপো এ৩এক্স (৪ জিবি + ৬৪ জিবি)। আরও বিস্তারিত তথ্য জানতে অপো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/OPPOBangladesh অথবা ওয়েবসাইট www.oppo.com/bd ভিজিট করুন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com