1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় বাজেটকে স্বাগত জানালো জেবিসিসিআই, জাপানি বিনিয়োগ আকর্ষণে সংস্কার অব্যাহত রাখার আহ্বান বিকেএসপিতে ৩ দিনব্যাপী ‘স্পোর্টস মেডিসিন ও বেসিক লাইফ সাপোর্ট’ শীর্ষক সেমিনারের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬। খুলনার শিরোমণি বিসিক শিল্পনগরীতে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড পরিদর্শনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী। নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড চাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার *যবিপ্রবিতে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ করছে বিজমেকার* *আবাসন খাত করমুক্ত হলে ৩৬০০ শিল্প চাঙ্গা হবে, বাড়বে রাজস্ব* খুলনায় ১০ মামলার আসামি ট্যারা মোস্ত গ্রেফতার

অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩৬ বার দেখা হয়েছে

১৫ ই জুন সোমবার , ঠিক বিকেল পাঁচটায়, ইস্টবেঙ্গলের সহযোগিতায়, ইস্টবেঙ্গল মাঠে, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় কে শ্রদ্ধা জানাতে, ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে বিশেষ ট্রিবিউট ম্যাচ হয়ে গেল এবং তাহার সাথে সাথে পরিচালক বাপ্পার পরিচালনায় ও শান্তনু নাথ এর লেখায় লাল হলুদ গ্যালারির ছবিওয়ালা ট্রেলার লঞ্চ করলো, যেখানে প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায় রয়েছেন। যে ম্যাচ ও ইভেন্ট দেখার জন্য উপচে পড়া ভিড় ইস্টবেঙ্গল মাঠে দেখা গেলো। খেলোয়াড় ও অভিনেতা-অভিনেত্রীদের আনাগোনা সারা মাঠ জুড়ে। রাহুল ব্যানার্জীর প্রতি শ্রদ্ধা জানাতেই এই প্রদর্শনীর ম্যাচ আয়োজন করেছিলেন।

যে মাঠটি ছিল রাহুলের প্রিয়, আর প্রিয় ক্লাব, তাই আমরা মনে করি এই খেলার মধ্য দিয়ে রাহুল সবার মধ্যে বেঁচে থাকুক, ছবির মধ্য দিয়েও বেঁচে থাকুক, আমরা যেন রাহুলকে এইভাবে স্মরণ করে মনে রাখতে পারি।
রাহুলকে বেঁচে থাকুক আমাদের মননের মধ্য দিয়ে।

তবে এর সাথে সাথে আরও একটি কথা বলবো নতুন সরকার এসেছে, পরিবর্তন হচ্ছে আমরা খুশি, কিন্তু রাহুলের আসল রহস্য উৎঘাতিত হোক, সবার সামনে আসুক,

তবে এইটুকু বলব চলচ্চিত্র দুনিয়া বা ক্রীড়া জগতের ইতিহাসে সাম্প্রতিককালে কোন অনুরাগীর স্মরণে এই পর্যায়ে নব ও মহৎ উদ্যোগ দেখা যায়নি। এর সাথে সাথে ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষ কর্তা নীতু সরকারকে ছবিওয়ালা, টিমের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো, পরিচালক বাপ্পা জানান মানুষটা হয়তো সশরীরে আমাদের মাঝে নেই, কিন্তু ওঁর রেখে যাওয়া অন্যতম শেষ ছবি ছবিওয়ালা আর এই মাঠের আবেগের মধ্যে দিয়ে রাহুল দা, আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরকাল। সমগ্র চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ও ময়দান একজোট হয়ে এই অনন্য শ্রদ্ধার্ঘ্যের অংশ হবেন।

ছবিওয়ালা চলচ্চিত্রের প্রয়াত ও রাহুল বন্দ্যোপাধ্যায় ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, দেবলীনা দত্ত, শ্রীলেখা মিত্র, শান্তনু নাথ ,রিমি দেব, রানা বসু ঠাকুর ,আরাধনা জানা, খালিদ মাহমুদ তূর্য, অর্পণ বসু , সংগীত পরিচালনায় সৌম্য ঋত, নেপথ্য কণ্ঠে রূপম ইসলাম, সোমলতা আচার্য চৌধুরী ও জোজো।
তবে পরিচালক জানান এই ছবিটি রাহুলের স্মরণে আমরা বিভিন্ন জায়গায় উৎসর্গ করতে চাই।

বাঙালির ফুটবল আবেগে গ্যালারি আর সিনেমার মেলবন্ধন ঘটিয়ে সুন্দর ট্যাগ লাইন রাখা হয়েছে, লাল হলুদ গ্যালারির ছবিওয়ালা, গ্যালারিতে যেখানে রাহুল দার চেনা মশাল, জয়ধ্বনি আর ফুটবল নিয়ে উন্মাদনা টলিউড ও ময়দান মহল।
প্রিয় সমর্থক কে মাঠ থেকে পরম শ্রদ্ধা জানাতে এবার বুট পায়ে সবুজ গালিচায় নামছেন এক ঝাঁক প্রাক্তন তারকা, লাল হলুদ ফুটবলাররা,
রয়েছেন অ্যালভিটো দি কুনহা, মেহতাব হোসেন ,দীপঙ্কর রায়, সৈয়দ রহিম নবী ,অসীম বিশ্বাস, অর্ণব মন্ডল, সৌমিক দে ,মো: রফিক সহ ইস্টবেঙ্গলের বহু প্রাক্তনী খেলোয়াড়।

সর্বশেষে সবার একটাই বার্তা, এই ধরনের ম্যাচ ও ট্রফি যেন রাহুল দার নামে প্রতিবছর উৎসর্গ হয়, রাহুলদা যেন এইভাবে সবার মনে বেঁচে থাকে।। আর ইস্টবেঙ্গল ক্লাব একইভাবেই যেন সহযোগিতার হাত বাড়ায়।

রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা পশ্চিমবঙ্গ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com