মোঃ সবুর শেখ, খুলনা।ফুলতলা (খুলনা) প্রতিনিধি:
খুলনার ফুলতলা উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণা মনোভাব এবং উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করতে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন ২০২৬) ফুলতলা উপজেলা পরিষদের হবিবুর রহমান মিলনায়তনে উপজেলা পর্যায়ে এ প্রদর্শনী কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল খুলনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আলী আসগার লবী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সরকারি ফুলতলা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সুচি রানী সাহা। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্রদর্শনীতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্যোগ এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করে। অংশগ্রহণকারীদের প্রকল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব সমাধান এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ গঠনে সহায়ক হবে।
অনুষ্ঠানটি এডুকেশনাল এস্টাবলিশমেন্টস সাপোর্ট স্কিম (EESS), এসইডিজি-এর উদ্যোগে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।