1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পরিবর্তনের দাবিতে ১০ দিনের আলটিমেটাম দিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হলরুমে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ জেলা সদরে বাস্তবায়ন আন্দোলন’ কমিটির আয়োজনে এই নসংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব মোনাজ্জির হোসেন সুজন ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রবিউল লেইজ রুকেস, সাবেক চেয়ারম্যান আকবর আলী, চিত্তরঞ্জন তালুকদার, যোগেস্বর দাস, সুখেন্দু সেন হারু, বদরুল কাদির সিহাবসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, বিগত সরকারের সময় জেলার উন্নয়ন কর্মকাণ্ড একটি নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীভূত হওয়ায় সুষম উন্নয়ন ব্যাহত হয়েছে। সেই ধারাবাহিকতায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসও জেলা সদর থেকে বাইরে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন আন্দোলনের নেতারা।
তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস জেলা শহরের আশপাশে সকলের জন্য সুবিধাজনক স্থানে স্থাপন করতে হবে। এ দাবিতে দীর্ঘদিন ধরে সংগঠনের নেতৃবৃন্দরা আন্দোলন করে আসছেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নতুন সিন্ডিকেট গঠন নিয়ে প্রশ্ন তুলে তারা অভিযোগ করেন, জেলা সদর আসনের সংসদ সদস্যকে বাদ দিয়ে সিন্ডিকেট গঠন করা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদ সম্মেলনে উপাচার্যের বিরুদ্ধে স্বজনপ্রীতি, নিয়োগে অনিয়ম, প্রশাসনিক অদক্ষতা এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি করার অভিযোগ আনা হয়। বক্তারা বলেন, উপাচার্য নিয়োগ প্রক্রিয়ায় সুনামগঞ্জ ও সিলেট বিভাগের যোগ্য প্রার্থীদের বঞ্চিত করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে প্রত্যাশিত সময় দিচ্ছেন না।
তারা আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জে স্থাপনের বিষয়ে আলোচনা থাকলেও উপাচার্য এককভাবে শুধু শান্তিগঞ্জে স্থাপনের জন্য একনেকে প্রস্তাব পাঠিয়েছেন। এছাড়া নিয়োগ বাণিজ্যের উদ্দেশ্যে তার পছন্দের ব্যক্তিদের সিন্ডিকেট সদস্য করা হয়েছে বলেও দাবি করেন আন্দোলনকারীরা। আগামী ১০ দিনের মধ্যে উপাচার্য পরিবর্তন এবং তার সময়ে পরিচালিত বিতর্কিত নিয়োগ কার্যক্রম স্থগিত করা না হলে আগামীতে লাগাতার আন্দোলন এর ঘোষণা দিয়েছে সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com