1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিল স্বাগতিক মেক্সিকো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একচেটিয়া আধিপত্য দেখিয়ে ২-০ গোলের জয় তুলে নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শুভসূচনা করেছে তারা।
বৃহস্পতিবার মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় মেক্সিকো। ফরোয়ার্ড হুলিয়ান কিনিয়োনেসের গোলে লিড নেয় স্বাগতিকরা। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি মেক্সিকানরা।
বিরতির পর ম্যাচের মোড় ঘুরে যায়। ৫০তম মিনিটে পেনাল্টি বক্সের মাথায় মেক্সিকোর এক খেলোয়াড়কে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। ফলে ১০ জনের দলে পরিণত হয় আফ্রিকান প্রতিনিধিরা।
একজন কম নিয়ে খেলতে থাকা দক্ষিণ আফ্রিকার ওপর চাপ বাড়াতে থাকে মেক্সিকো। এরই ধারাবাহিকতায় ৬৭তম মিনিটে রাউল হিমিনেজ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় স্বাগতিকরা।
ম্যাচের ৮৪তম মিনিটে দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার থেম্বা জেওয়ানে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে দ্বিতীয় লাল কার্ড দেখেন। ফলে ৯ জনের দলে নেমে আসে দক্ষিণ আফ্রিকা।
তবে উত্তেজনাপূর্ণ ম্যাচে লাল কার্ডের মিছিল এখানেই শেষ হয়নি। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেক্সিকোর ডিফেন্ডার সেজার মন্তেসও লাল কার্ড দেখেন।
ম্যাচজুড়ে দাপুটে ফুটবল খেলে জয় তুলে নেওয়া মেক্সিকো তিন পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল, আর হতাশাজনক পরাজয় দিয়ে আসর শুরু হলো দক্ষিণ আফ্রিকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com